দেশের খ্যাতিমান চিত্রশিল্পী ও ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান মারা গেছেন। আজ রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শারীরিক জটিলতা দেখা দেয়ায় ভাস্কর হামিদুজ্জামান খানকে গত ১৫ জুলাই এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত্যুর সময় হামিদুজ্জামান খানের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি নিউমোনিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউ, আর পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।