জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরীর পুলিশ লাইনস রোডে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে আসেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে বরিশালের সরকারি ও বেসরকারি আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
ছয় দাবিতে বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।










