ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম। উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক সেলিনা রহমান, ফিল্ড অফিসার মিজানুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা আমিনুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষক মাওলানা আবদুল্লাহ আল মামুন।