ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দেশের প্রথম আন্তর্জাতিক অনলাইন সাহিত্য উৎসব। ১৪ মার্চ রাতে সমাপনী দিনের ছয়টি অধিবেশন শেষে তিন দিনব্যাপী এ সাহিত্য উৎসবের সমাপ্তি ঘটে।
‘রিক্সা আর্ট আর্কাইভ’-এর আয়োজনে ‘রিক্সা আর্ট’ নামক একটি উপস্থাপনার মধ্য দিয়ে শেষ দিনের অনুষ্ঠান শুরু হয়। শেষ দিনের অন্য অধিবেশনগুলোর মধ্যে ছিল ‘অনুবাদ সাহিত্য ও মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়’, ‘সমকালীন বাংলাদেশী ইংরেজি সাহিত্য’, ‘পাঠ: শব্দ ও নৈঃশব্দ্যের রাজনীতি’, ‘চাইনিজ, কোরিয়ান ও ইরানিয়ান চলচ্চিত্রের নন্দনতত্ত্ব’।










