গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ আয়োজনের বিশেষ দিক ছিল—মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাকসু এ উদ্যোগ গ্রহণ করে।