বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন তিনি। সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে ৬টার পরপরই বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। বেগম জিয়ার হাসপাতালে যাওয়া উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।










