ময়মনসিংহে ডা. ইয়াকুব আলী ছাত্রকল্যাণ বৃত্তি-২০২১-এর অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার নগরীর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
ডা. ইয়াকুব আলী ছাত্রকল্যাণ বৃত্তি পরিচালনা পরিষদের মহাসচিব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, ডা. ইয়াকুব আলী ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক মুহাম্মদ আলমগীর কবীর, সমাজসেবক বদর উদ্দিন, কামরুল ইসলাম মাস্টার প্রমুখ।










