রাজবাড়ীর বিবেকানন্দপল্লী রেলওয়ের জায়গা থেকে হরিজনদের উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে বিবেকানন্দপল্লীর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা। এ সময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বাসুদেব মণ্ডল, সাধারণ সম্পাদক উত্তম হেলা, সাবেক সভাপতি রবি লাল, সাবেক সাধারণ সম্পাদক মিলন হেলা, সাবেক সাংগঠনিক সম্পাদক শিবু সরকার, জ্যোতি শঙ্কর ঝন্টু, অরুণ কুমার সরকার, সাংবাদিক লিটন চক্রবর্তী, নেহাল আহম্মেদ প্রমুখ বক্তৃতা করেন।










