ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ বাঁধ অপসারণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার জাড়গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জাড়গ্রামসহ আশপাশের গ্রামের মৎস্যজীবী, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার শত শত মানুষ অংশ নেয়। তারা বলেন, বছরের পর বছর পাশের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর, হাকিমপুর ও হামিরহাটি গ্রামের প্রভাবশালীরা নদীর দুই মুখে বাঁধ দিয়ে প্রায় ৩ কিলোমিটারজুড়ে পুকুর তৈরি করে মাছ চাষ করছে। নদী পাড়ের মৎস্যজীবী, কৃষক সেখানে গেলে তাদের মারধর করা হয়।
নবগঙ্গার অবৈধ বাঁধ অপসারণ ও দখলমুক্তের দাবি
ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ বাঁধ অপসারণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার জাড়গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।










