বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সোদেবিস
নিউ ইয়র্কে মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি সাউথ এশিয়ান আর্ট শীর্ষক নিলামে ৩ লাখ ৮১ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে
শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুইটি চিত্রকর্ম। নিলামে বাংলাদেশের কোনো শিল্পীর
শিল্পকর্মের জন্য এটিই সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়ার রেকর্ড বলে বলছেন
শিল্পবোদ্ধারা।
নিলামে এই ছবিটির মূল্য ধরা হয়েছিল এক লাখ থেকে দেড় লাখ মার্কিন ডলার। শেষ পর্যন্ত
বাংলাদেশি টাকায় প্রায় সোয়া চার কোটি টাকায় বিক্রি হয় শিল্পীর আঁকা ‘সাঁওতাল দম্পতি’
চিত্রকর্মটি।
১৯৬৩ সালে জয়নুল আবেদিনের আঁকা এই চিত্রকর্মটির দৈর্ঘ্য ১৩৫.৫ সেন্টিমিটার এবং
প্রস্থ ১০২ সেন্টিমিটার।
সোদেবিসের ওয়েবইটে দেওয়া তথ্য বলছে, চিত্রকর্ম দুটি জামশেদ কে. মার্কার এবং ডিয়ানা জে. মার্কারের
পারিবারিক সংগ্রহশালায় ছিল।
নিলামে বিক্রি হওয়া সিটিং লেডি শিরোনামের দ্বিতীয় চিত্রকর্মে একজন নারীকে এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাতে লাল চুড়ি হাতে এবং
আকাশি নীল রঙা শাড়ি পরে একজন ক্লান্ত নারী বসে আছেন।
চিত্রকর্মটি ১৯৫৬ থেকে ১৯৬৩ সালের মাঝে তেলরঙ দিয়ে বোর্ডের ওপর
আঁকা হয়। এর দৈর্ঘ্য ৮০ দশমিক চার সেন্টিমিটার এবং প্রস্থ ৬০ দশমিক চার
সেন্টিমিটারের একটু বেশি।
আর দ্বিতীয় চিত্রকর্মটি ১৯৫৬ থেকে ১৯৬৩ সালের মাঝে তেলরঙ দিয়ে বোর্ডের ওপর আঁকা হয়।
এর দৈর্ঘ্য ৮০ দশমিক চার সেন্টিমিটার এবং প্রস্থ ৬০ দশমিক চার সেন্টিমিটারের একটু
বেশি।এটিও মার্কার দম্পতির পারিবারিক সংগ্রহে ছিল, যা গত ১৯ মার্চ বিক্রি হয়ে যায়।
২০১৮ সালেও নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিসটিজে
জয়নুল আবেদিনের সাঁওতাল সিরিজের আরেকটি চিত্রকর্ম নিলামে বাংলাদেশি মুদ্রায় দেড়
কোটি টাকায় বিক্রি হয়।










