নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে মজলিশপুর যুবসমাজের উদ্যোগে শুক্রবার
বিকালে স্থানীয় একটি মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খানের সার্বিক পরিচালনায় এ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। ঘোড়দৌড় দেখতে কয়েক হাজার দর্শক ভিড় জমায়।
নরসিংদীতে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে মজলিশপুর যুবসমাজের উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় একটি মাঠে এ প্রতিযোগিতার আয়োজন










