যশোরে নওয়াপাড়া গ্রুপের কার্যালয়ে পেট্রলবোমা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ থেকে হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে হরতাল ও অবরোধের হুঁশিয়ারি দেয়া হয়। এ ঘটনায় অভিযোগ পেলেও এখনো কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে অভয়নগর থানা পুলিশ।