শিক্ষার মানোন্নয়নে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা অডিটরিয়ামে গতকাল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
শিক্ষার মানোন্নয়নে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা অডিটরিয়ামে গতকাল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










