বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১১৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৯৫ হাজার টাকা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জেলা পরিষদ সদস্য প্রভাষক সুমন কুমার সাহা প্রমুখ।
জেলার মেধাবী ১১৯ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির টাকার চেক বিতরণ করা হয়।










