বগুড়া শহরে মহাসড়কের পাশে বসে গল্প করার সময় পিকআপ ভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টায় খামারকান্দি এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও মৃত আফছার আলীর ছেলে কৃষক দুলাল হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে ওই এলাকার বাইপাস মহাসড়কের পাশে বসে গল্প করছিলেন দেলোয়ার ও দুলাল। সকাল ৭টার দিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক।