বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ফেনী যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে তিনি সড়কপথে ফেনী যাবেন। উপদেষ্টা বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটু পরই বন্যা পরিস্থিতি দেখতে সড়ক পথে ফেনী যাচ্ছি।

উপদেষ্টার দপ্তর সূত্র জানিয়েছে, বাস্তব পরিস্থিতি দেখার জন্য ফারুকী আজম ফেনী যাচ্ছেন। সেখানে স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন দিক দির্দেশনা দেবেন তিনি।