ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। গতকাল সকালে সীমান্তের চেকপোষ্ট গেটের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি উপহারের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করে।