রাজবাড়ীতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে বানু বিবি (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে ব্যবসায়ী হাজী মো. দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে যায় কয়েক হাজার মানুষ। এ সময় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কাপড় বিতরণ চলছিল। তবে পেছনে গেটের দিকে কাপড়প্রত্যাশীরা হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু করলে ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন।