চুয়াডাঙ্গা শহরের কবরী রোডের মেসার্স ভাই ভাই ফুসকা হাউজের স্বত্বাধিকারীকে গতকাল ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাবার তৈরি, একই ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে প্রস্তুত করা খাবার সংরক্ষণ, বাসি ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।