স্বেচ্ছাসেবী সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের চরাঞ্চলে প্রায় পাঁচ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে কোরবানির মাংস, শুকনো খাবারসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও গতকাল জেলা সদরের চর যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর, চরভগবতীপুর, শিবের চরসহ বিভিন্ন গ্রামে বানভাসিদের মধ্যে এসব সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, অপারেশন হেড হুমায়ুন কবির সোহেল, প্রতিনিধি তাজুল ইসলাম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।