যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘টেক্সটাইল সার্কুলার অ্যান্ড সাসটেইনেবিলিটি—আ পাথ টু আ গ্রিনার ফিউচার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা গ্রহণ এবং সেটি বাস্তবায়নের জন্য দক্ষ ও যোগ্য জনবল তৈরির মাধ্যমে দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। গতকাল যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে সেমিনারটি আয়োজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।