চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ১৯১ জন ছাগল-মুরগি খামারির মধ্যে বিভিন্ন উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আওতায় এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, সরকারি ছাগল উন্নয়ন খামার কর্মকর্তা আরমান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. খন্দকার শাওন হাসনাত।
খামারিদের মধ্যে উপকরণ বিতরণ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ১৯১ জন ছাগল-মুরগি খামারির মধ্যে বিভিন্ন উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে।










