ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামে জসিম উদ্দীন (৩৫) নামের এক আলম সাধুচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।  গতকাল সকালে ওই গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম ওই গ্রামের নবীজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন জসিম। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে গ্রামের কৃষক মাঠে ধান কাটতে যাওয়ার পথে মেহগনি বাগানে জসিম উদ্দীনকে পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন এসে তার গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।