সিলেটে ‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)। মিথ্যা খবর, বিভ্রান্তিমূলক তথ্য, গুজব, প্রকৃত ছবি ও ভিডিও গণমাধ্যমে পাঠানোর বিষয়ে সত্যতা যাচাইয়ের বিষয়ে সাংবাদিকদের ধারণা দেয়া হয়।