শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ২৯ মে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রচার-প্রচারণা বাড়িয়েছেন প্রার্থীরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জেলাজুড়ে ঝড়-বৃষ্টি চললেও থেমে নেই গণসংযোগ ও সভা-সমাবেশ। জানা গেছে, ডামুড্যা উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তারা হলেন ঘোড়া প্রতীকের আব্দুর রশীদ গোলন্দাজ, আনারস প্রতীকের বাবলু সিকদার ও মোটরসাইকেল প্রতীকের আলমগীর মাঝি।