দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ২১ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ফার্স্ট লাইট। অভিযানে ৫টি বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশী অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি কাকন বাহিনীর কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

a1b4ea6e-eabb-4879-9de7-56dca6fa6997

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশী অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এ অভিযানে প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিচ্ছেন। অভিযানটি দুপুর পর্যন্ত চলবে। বিকেল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ ব্রিফিং করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে তিনজন কৃষক নিহত হন। ওই ঘটনার পর থেকেই রোববার ভোরে শুরু হয়েছে ‘অপারেশন ফাস্ট লাইট’।