আগামী বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দসহ কৃষকের স্বার্থে বিভিন্ন দাবি জানিয়েছে যশোরের কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ। গতকাল দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান সংগঠনের নেতারা। এর আগে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের বৃহত্তম খাত হলেও দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সমাবেশ
আগামী বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দসহ কৃষকের স্বার্থে বিভিন্ন দাবি জানিয়েছে যশোরের কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ।










