নারায়ণগঞ্জের সোনারগাঁয় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন পাঁচ গ্রামের বাসিন্দা। গতকাল পৌরসভার খাসনগরদিঘীর পূর্বপাড়ে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খাসনগরদিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা ও ৮ নম্বর ওয়ার্ডের চৌদানা গ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের খাল ভরাট হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে একাধিকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।