রাজবাড়ী থেকে আজ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্য ২ হাজার ১৫২  যাত্রী নিয়ে ছেড়ে যাবে একটি স্পেশাল ট্রেন। রাজবাড়ীর রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, আগামী শুক্রবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অনুষ্ঠেয় ওরশে অংশ নিতে প্রতি বছরের মতো এবারও এসব যাত্রী ভারতে যাচ্ছেন। এজন্য বাংলাদেশ ও ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় ২৪ বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। ওরশ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী ফিরে আসবে ট্রেনটি।