রাজবাড়ীতে দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন কাজী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকালে শহরের কাজীকান্দায় এগুলো বিতরণ করা হয়। ৫০টি পরিবারকে চাল, ডাল, আটা, তেল, ছোলা, আলু, চিনি, লবণসহ একটি করে খাদ্যসামগ্রীর প্যাকেট দেয়া হয়। সংগঠনটি সামাজিক ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের উদ্যোক্তা কাজী আবু আবিদ কাকুল।