চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাইসাইকেল ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, রবিউল ইসলাম প্রমুখ।
বাইসাইকেল ও আর্থিক সহায়তার চেক বিতরণ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।










