বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গতকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে চতুর্থ শিল্প বিপ্লববিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।