জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শেরপুরে একটি সড়কের নামকরণ করে ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকালে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের চরাঞ্চলের ধোপাঘাট থেকে টাঙ্গারিয়া পাড়া মসজিদ পর্যন্ত এ কাঁচা সড়কের নামফলক উন্মোচন করেন ঢাকায় উদয়ন গ্রুপের এমডি সমাজসেবক মো. মাহমুদুল হক মনি। এ সময় লছমনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি সদস্য ফর্সা মিয়া, সাবেক সদস্য আজাদ মিয়া, পার্শ্ববর্তী চরশেরপুর ইউনিয়নের সদস্য রজব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।