ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপি মনেনীত প্রার্থী মো. জুলফিকার আলী ভোট বর্জন করেছেন। আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা রোডস্থ নিজ বাসভবনের নির্বাচনী অফিস সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপে সাধারণ ভোট কেন্দ্রে যেতে পারছেন না। বাঁধা পেরিয়ে কেউ কেউ যেতে পারলেও ক্ষমতাসীনদের ক্যাডারদের সামনে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এভাবে কোন নির্বাচন হতে পারে না। আমি নিজে কয়েকটি কেন্দ্র এমনি লজ্জাষ্কর ভোট ডাকাতির চিত্র দেখেছি।
একই সাথে বিএনপি সমর্থিত ১২ জন ও স্বতন্ত্র দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বর্জন করা কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব ফকির, মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমান হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন মল্লিক, ইউনুস আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাড. মো. হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দীন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ কাদের, সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কমলা বেগম, ৪৫, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিলি বেগম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়শা বেগম।










