রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমারের সভাপতিত্বে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।