চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে কর্মবিরতি দিয়ে আন্দোলনে নামেন মাস্টাররোলে কর্মরত ১ হাজার ২২৫ কর্মকর্তা-কর্মচারী। তারা বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর প্রায় ১১ বছর পার হলেও নাগরিক সেবাদান স্থিতিশীল ছিল না। অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও নাগরিকরা প্রাপ্য সেবাবঞ্চিত হয়েছেন। তবে মাস্টাররোলে কর্মরতরা সেবা দিয়ে যাচ্ছেন।