‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা। গতকাল পৌরসভা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত। তবে এবারের মেলায় অন্যবারের চেয়ে নার্সারির স্টল কম দেখা গেছে। বন বিভাগসহ ছয়টি বৃক্ষের স্টল বসেছে। বাকি চারটি খাবারের দোকান, বন বিভাগের তথ্য কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ।