এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (লোয়াব) ৪র্থ ও ৫ম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আজম জে. চৌধুরী।
সভায় আজম জে. চৌধুরী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে একটি সুসংহত, দক্ষ, এবং টেকসই এলপিজি সেক্টর গড়ে উঠেছে।
এ সময় তিনি আরো বলেন, আমরা আমাদের শিল্পের মধ্যে ইতিবাচক পরিবর্তন এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশের এলপিজি সেক্টরের জন্য একটি শক্তিশালী ভবিষ্যত নিশ্চিত করার আশা ব্যক্ত করেন তিনি।










