বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন। কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও  দপ্তরপ্রধানরা অংশ নেন।