চট্টগ্রামের কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি ভবনে আগুন লেগেছে। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কেইপিজেডের ভেতরে জান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, দুপুর ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়ে।

পরে আরো পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।