রিকশাচালক হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুর ১২টায় চিফ ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাগত সামৌ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রোববার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রিমান্ড মঞ্জুর










