ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ও হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় সাড়ে পাঁচ একর জমির কলাগাছ কেটে দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাদশা মোল্লা জানান, আমি ৩০ বছর ধরে নতুন চরের এ জমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে কলাবাগান ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ করে গত ১৮ সেপ্টেম্বর ডিগ্রীর চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন পালের নির্দেশে নুরুল হকের নেতৃত্বে দেড় শতাধিক লোক এসে আমার কলাবাগান কেটে ফেলে ও জমি দখল করার চেষ্টা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত নুরুল হক।










