সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় একযোগে ২২৭টি রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন হয়েছে। গতকাল সকালে এসব বুথ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নয়টি, সহকারী কমিশনার (ভূমি) অফিসে আটটি, পৌরসভায় সাতটি, ইউনিয়ন পরিষদে ৯৩টি, ইউনিয়ন ভূমি অফিসে ৬৫টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি, সিটি ব্যাংকে চারটি, মতলব দক্ষিণ থানায় একটি এবং উপজেলার অন্যান্য অফিসে চারটি বুথ রয়েছে।