জলবায়ু তহবিলের ন্যায্যতা দাবিতে বরগুনার তালতলীতে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শোভাযাত্রাটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সওদাগরপাড়া সবজি পল্লীতে গিয়ে শেষ হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও তালতলী সাইকেলিং ক্লাবের আয়োজনে শোভাযাত্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনাসহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।