গাজীপুরের কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চান মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে অন্যজন নিহত হয়েছেন। এলাকাবাসীর দাবি, তারা গরু চুরির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করেছিলেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া।