আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে কমিশন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বিকালে নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশ পাঠানো হয় নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। নোয়াখালী থেকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত চিঠিতে আগামী ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচনে সব পদের নির্বাচন স্থগিতকরণের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।
নির্বাচন স্থগিত
আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে কমিশন।
আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে কমিশন।










