সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আয়োজন করে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে দলটির প্রার্থী শরীফুজ্জামান শরীফ। এর আগে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।