সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানার সামনে সিলিন্ডারবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপরই আমরা বের হয়ে যাই। তবে বাইপাইল সড়কে যানজট থাকায় ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে। এখন আমরা কাজ শুরু করেছি।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট কিছু জানাতে পারেনি তিনি।











