প্রাইম ব্যাংক ফাউন্ডেশন (প্রাইম ব্যাংকের একটি অলাভজনক সামাজিক উদ্যোগ) সাভারের আশুলিয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের সঙ্গে গতকাল একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ফাউন্ডেশন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, স্টেট-অব-দি-আর্ট নামের প্রকল্পটিতে ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং কলেজও প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। প্রকল্পের মধ্যে হাসপাতালের জন্য ১৭ একর জমি এবং মেডিকেল কলেজ ও নার্সিং কলেজসহ ক্যাম্পাসের জন্য ১৬ একর জমি কেনা হয়েছে।
এহসান খান আর্কিটেক্টসের সঙ্গে এমওইউ
আশুলিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল করবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন (প্রাইম ব্যাংকের একটি অলাভজনক সামাজিক উদ্যোগ) সাভারের আশুলিয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন (প্রাইম ব্যাংকের একটি অলাভজনক সামাজিক উদ্যোগ) সাভারের আশুলিয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।












