নরসিংদীর শিবপুরে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতিবিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর আয়োজনে উপজেলা কৃষি অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটটির আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।